লিরিক
۱. اے کہ از ہر شکل و ہر صورت پدیدار آمدی
مظہر خود خود شدی و خود باظہار آمدی
۲. گاہ در خواب زلیخا دم ز عشق خود زدی
گاہ چوں یوسف بخوبی گرم بازار آمدی
۳. ہمچو زاہد سبحہ ہائے صد دانہ بگرفتی بکف
گاہ ہمچوں برہمن پیچیدہ زنار آمدی
۴. گہہ انا الحق گفتی و گاہے ہو الحق گفتہ ای
خود شدی منصور و رقصاں بر سر دار آمدی
۵. از پئے دل بردن مسکیں حسنؔ از شہر قدس
در حریم کن فکاں پوشیدہ رخسار آمدی
বাংলা উচ্চারণ
১. হে পরম সত্তা, তুমিই প্রতিটি রূপ ও প্রতিটি আকৃতিতে প্রকাশিত;
তুমি নিজেই নিজের প্রকাশ ঘটিয়েছ এবং নিজেই নিজেকে প্রকাশ করতে দৃশ্যমান হয়েছ।
২. তুমি কখনো জুলেখার স্বপ্নে প্রেমের সুর তোলো,
আবার কখনো ইউসুফের রূপে বাজারে উপস্থিত হও।
৩. তুমি কখনো তপস্বীর মতো হাতে শতদানার তসবি ধারণ করো,
আবার কখনো ব্রাহ্মণের মতো গলায় পৈতা জড়িয়ে আবির্ভূত হও।
৪. তুমি কখনো ‘আনাল হক’ বলো, আবার কখনো ‘হুয়াল হক’ এর স্লোগান ধরো;
এবং কখনো তোমাকে মনসুর হয়ে শূলের ওপর নৃত্য করতে দেখা যায়।
৫. হতভাগ্য হাসানের মন জয় করার জন্য তুমি কখনো
‘কুন ফায়াকুন’-এর পবিত্র অঙ্গনে মুখমণ্ডল আড়াল করে আবির্ভূত হও।
বাংলা উচ্চারণ
১. এ কে আয হার শেকল ও হার সুরত পদিদার আমাদি
মাযহারে খোদ খোদ শদি ও খোদ বা ইযহার আমাদি।
২. গাহ দর খোয়াবে যুলেখা দম যে এশকে খোদ যাদি
গাহ চুঁ ইউসুফ বাখুবি গরমে বাযার আমাদি।
৩. হামচু যাহিদ সোবহা হায়ে সদ দানে বাগেরেফতি বাকাফ
গাহ হামচু বারহামান পেচিদে যোন্নার আমাদি।
৪. গেহ ‘আনা-ল-হাক’ গোফতি ও গাহে ‘হুওয়া-ল-হাক’ গোফতা ই
খোদ শদি মানসুর ও রক্সান বর সরে দার আমাদি।
৫. আয পায়ে দিলে বোরদানে মিসকিঁ হাসান আয শাহরে কুদস
দরে হারিমে কুন ফাকান পোশিদাহ রুখসার আমাদি।
ইংরেজি উচ্চারণ
1. Ae ke az har shekl-o har surat padidar amadi
Mazhar-e khod khod shodi va khod ba-izhar amadi.
2. Gah dar khwab-e Zoleykha dam ze eshq-e khod zadi
Gah chun Yusuf bakhubi garm-e bazar amadi.
3. Hamchu zahed sobha-haye sad dane bagrafti ba-kaf
Gah hamchu Barhaman pichide zonnar amadi.
4. Gah ‘Ana-l-Haq’ gofti va gahe ‘Huwa-l-Haq’ gofte-i
Khod shodi Mansur va raqsan bar sar-e dar amadi.
5. Az pey-e del bordan-e meskin Hassan az shahr-e Qods
Dar harim-e kun fa-kan pushide rukhsar amadi.