লিরিক
۱. بے خود کیے دیتے ہیں انداز حجابانہ
آ دل میں تجھے رکھ لوں اے جلوۂ جانانہ
۲. اتنا تو کرم کرنا اے چشم کریمانہ
جب جان لبوں پر ہو تم سامنے آ جانا
۳. کیوں آنکھ ملائی تھی کیوں آگ لگائی تھی
اب رخ کو چھپا بیٹھے کر کے مجھے دیوانہ
۴. زاہد میرے قسمت میں سجدے ہیں اسی در کے
چھوٹا ہے نہ چھوٹے گا سنگ در جانانہ
۵. کیا لطف ہو محشر میں میں شکوے کئے جاؤں
وہ ہنس کے کہے جائیں دیوانہ ہے دیوانہ
۶. ساقی تیرے آتے ہی یہ جوش ہے مستی کا
شیشے پہ گرا شیشہ پیمانے پہ پیمانہ
۷. معلوم نہیں بیدمؔ میں کون ہوں اور کیا ہوں
یوں اپنوں میں اپنا ہوں بیگانوں میں بیگانہ
বাংলা উচ্চারণ
১. তোমার আড়ালে থাকার ভঙ্গি আমাকে আত্মহারা করে দেয়;
প্রিয়তমের জ্যোতির ছটা, এসো তোমাকে হৃদয়ে আগলে রাখি।
২. হে করুণাময় দৃষ্টি! এইটুকু করুণা করো,
যখন আমার প্রাণ ওষ্ঠাগত হবে তখন তুমি সামনাসামনি থেকো।
৩. কেন চোখে চোখ রেখেছিলে আর কেনই বা হৃদয়ে আগুন জ্বালিয়েছিলে?
এখন আমাকে পাগল করে দিয়ে কেনই বা চেহারা লুকিয়ে ঠাঁই বসে আছো?
৪. হে ইবাদতকারী, আমার ভাগ্যে ওই চৌকাঠের সেজদাই লেখা আছে;
প্রিয়তমের চৌকাঠ না হাতছাড়া হয়েছে, না হাতছাড়া হবে।
৫. রোজ হাশরে কী মজাই না হবে! আমি অভিযোগ করে যাব
আর প্রিয়তম হেসে বলবে— “পাগল, সে তো পাগল।”
৬. সাকি, তুমি আসা মাত্রই মাতাল হওয়ার এমন এক জোশ উঠেছে যে,
শরাবের ওপর শরাব, পেয়ালার ওপর পেয়ালা উপচে পড়ছে।
৭. বেদম, আমি জানি না আমি কে আর কী আমার পরিচয়;
শুধু জানি, আমি আপনের কাছে আপন, পরের কাছে পর।
বাংলা উচ্চারণ
১. বে-খুদ কিয়ে দেতে হ্যায় আন্দাযে হিজাবানা
আ দিল মে তুঝে রাখলুঁ অ্যায় জলওয়ায়ে জানানা।
২. ইতনা তো করম করনা অ্যায় চশমে করিমানা
জব জান লবোঁ পর হো তুম সামনে আ জানা।
৩. কিউঁ আঁখ মিলাই থি কিউঁ আগ লাগাই থি
আব রুখ কো ছুপা বৈঠে কর কে মুঝে দিওয়ানা।
৪. যাহিদ মেরি কিসমত মে সজদে হ্যায় উসি দর কে
ছুটা হ্যায় না ছুটেগা সংগে দরে জানানা।
৫. কিয়া লুতফ হো মাহশর মে ম্যায় শিকওয়ে কিয়ে যাউঁ
ওহ হাঁস কে কহে যায়ে দিওয়ানা হ্যায় দিওয়ানা।
৬. সাকি তেরে আতে হী ইয়ে জোশ হ্যায় মস্তি কা
শীশে পে গিরা শীশা প্যায়মানে পে প্যায়মানা।
৭. মালুম নেহি বেদম ম্যায় কৌন হুঁ অওর কিয়া হুঁ
য়ুঁ আপনোঁ মে আপনা হুঁ বেগানোঁ মে বেগানা।
ইংরেজি উচ্চারণ
1. Be-khud kiye dete hain andaaz-e-hijaabana
Aa dil mein tujhe rakh loon ae jalwa-e-jaanana.
2. Itna to karam karna ae chashm-e-kareemana
Jab jaan labon par ho tum saamne aa jaana.
3. Kyun aankh milayi thi kyun aag lagayi thi
Ab rukh ko chhupa baithe kar ke mujhe deewane.
4. Zahid meri kismat mein sajde hain usi dar ke
Chhoota hai na chhootega sang-e-dar-e-jaanana.
5. Kya lutf ho mahshar mein main shikwe kiye jaaun
Woh hans ke kahe jaayen deewana hai deewana.
6. Saaqi tere aate hi yeh josh hai masti ka
Sheeshe pe gira sheesha paimane pe paimana.
7. Maloom nahi Bedam main kaun hoon aur kya hoon
Yun apnon mein apna hoon begaanon mein begaana.