লিরিক
۱. امروز روز شادی و امسال سال گل
نیکوست حال ما کہ نکو باد حال گل
۲. گل را مدد رسید ز گلزار روئے دوست
تا چشم ما نبیند دیگر زوال گل
۳. مستست چشم نرگس و خنداں دہان باغ
از کر و فر و رونق و لطف و کمال گل
۴. سوسن زباں گشاده و گفتہ بہ گوش سرو
اسرار عشق بلبل و حسن خصال گل
۵. جامہ دراں رسید گل از بہر داد ما
زاں می دریم جامہ بہ بوئے وصال گل
۶. گل آں جہانیست نہ گنجد در ایں جہاں
در عالم خیال چہ گنجد خیال گل
۷. گل کیست قاصدیست ز بستان عقل و جاں
گل چیست رقعۂ ایست ز جاه و جمال گل
۸. گیریم دامن گل و ہمراه گل شویم
رقصاں ہمی رویم بہ اصل و نہال گل
۹. زندہ کنند و باز پر و بال نو دہند
ہر چند برکنید شما پر و بال گل
۱۰. خاموش باش و لب مگشا خواجہ غنچہ وار
می خند زیر لب تو بہ زیر ظلال گل
বাংলা উচ্চারণ
১.
এ দিন আনন্দের দিন, এ বছর পুরোটাই বসন্ত।
আমার বর্তমান অবস্থা বেশ ভালো, আর ফুলের অবস্থাও যেন সবসময় এমনই থাকে।
২.
প্রিয়তমের চেহারা থেকে ফুল সাহায্য পেয়েছে,
যেন কখনো সে আমার চোখের অগোচরে না থাকে।
৩.
নার্গিস ফুলের চোখ আজ উন্মত্ত, আর বাগানের চেহারা চমকাচ্ছে,
এই সবই ফুলের ঐশ্বর্য, মাধুর্য এবং পূর্ণতার কারণে ঘটছে।
৪.
সওসান ফুল দেবদারু গাছের কানে ফিসফিস করে বলছে—
বুলবুলের প্রেমের গোপন কথা এবং ফুলের স্বয়ংসম্পূর্ণ সৌন্দর্যের কথা।
৫.
আমার ওপর দয়া বর্ষণের খাতিরে ফুল তার কাপড় ছিঁড়ে এসেছে,
আমিও ফুলের সান্নিধ্য লাভের খাতিরে আমার জামাকাপড় ছিঁড়ছি।
৬.
ফুলের সম্পর্ক ওই জগতের সাথে, এ জগতে সে সীমাবদ্ধ নয়;
কল্পনার জগতে ফুলের অস্তিত্ব ধারণ করা যায় না।
৭.
ফুল কে? সে বুদ্ধি ও আত্মার জগতের বার্তাবাহক।
ফুল কী? সে বাগানের মহিমা ও সৌন্দর্যের প্রতীক।
৮.
আমাকে ফুলের আঁচল ধরতে হবে এবং ফুলের সংস্পর্শে যেতে হবে,
নেচে গেয়ে ফুলের উৎসের দিকে এগিয়ে যেতে।
৯.
তোমরা যতই ফুলের ডানা বা পাপড়ি ছিঁড়ে ফেলো না কেন,
সে আবার পুনরুজ্জীবিত হয় এবং নতুন ডানা লাভ করে।
১০.
হে প্রেমিক, কুঁড়ির মতো চুপ থাকো, মুখ খুলো না।
ফুলের ছায়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসো।
বাংলা উচ্চারণ
১.
এমরুয রুযে শাদি ও আমসাল সালে গুল
নিকোস্ত হালে মা কে নিকো বাদ হালে গুল
২.
গুল রা মদদ রাসীদ যে গুলযারে রুয়ে দোস্ত
তা চশমে মা নাবীনাদ দীগার যাওয়ালে গুল
৩.
মস্তস্ত চশমে নারগিস ও খান্দান দহানে বাগ
আয কর ও ফর ও রওনাক ও লুতফ ও কামালে গুল
৪.
সোসান যবান গোশাদা ও গোফতাহ বা গোশে সারভ
আসরারে এশকে বুলবুল ও হোসনে খেসালে গুল
৫.
জামে দারাঁ রাসীদ গুল আয বহরে দাদে মা
যাঁ মেই দুরীম জামাহ বা বুয়ে ওসালে গুল
৬.
গুল আঁ জাহানিস্ত না গুঞ্জাদ দর ইন জাহাঁ
দর আলমে খায়াল চে গুঞ্জাদ খায়ালে গুল
৭.
গুল কীস্ত কাসেদীস্ত যে বোস্তানে আকল ও জান
গুল চিস্ত রোকআ’ইস্ত যে জাহ ও জামালে গুল
৮.
গীরীম দামানে গুল ও হামরাহে গুল শাবীম
রাকসান হামি রবীম বে আসল ও নেহালে গুল
৯.
যিনদাহ কোনাদ ও বায পর ও বালে নো দাহান্দ
হার চান্দ বারকোনীদ শুমা পার ও বালে গুল
১০.
খামোশ বাশ ও লব মাগশা খাজা গোঞ্চে ওয়ার
মী খান্দ যেরে লব তো বা যেরে যিলালে গোল
ইংরেজি উচ্চারণ
1.
Emruz ruze shadi o amsal sale gul
Nikost hale ma ke niko baad hale gul
2.
Gul ra madad rasid ze golzare ruye doost
Ta chashme ma nabinad digar zavale gul
3.
Mastast chashme nargis o khandan dahane bagh
Az kar o far o rownak o lotfo kamale gul
4.
Sosan zaban goshada o gofta ba goshe sarv
Asrare eshqe bulbul o hosne khesale gul
5.
Jame daran rasid gul az bahre dade ma
Zan mei darim jame ba buye vesale gul
6.
Gul an jahanist na gonjad dar in jahan
Dar alame khayal che gonjad khayale gul
7.
Gul kist kasedist ze bostane aqlo jan
Gul chist roqaeist ze jaho jamale gul
8.
Girim damane gul o hamrahe gul shavim
Raqsan hami ravim ba aslo nehale gul
9.
Zindah konad o baz paro bale no dahand
Har chand barkonid shoma paro bale gul
10.
Khamosh bash o lab magsha khaja ghonche-waar
Mi khand zere lab to be zere zilale gul