লিরিক
۱. گل از رخت آموختہ نازک بدنی را
بلبل زتو آموختہ شیریں سخنی را
۲. ہر کس کہ لبِ لعل ترا دیدہ بہ دل گفت
حقا کہ چہ خوش کندہ عقیقِ یمنی را
۳. خیاطِ ازل دوختہ بر قامتِ زیبا
در قد توایں جامۂ سروِ چمنی را
۴. در عشقِ تو دندان شکستہ است بہ الفت
تو جامہ رسانید اویسِ قرنی را
۵. ازجامیِ بے چارا رسانید سلامے
بر درگہِ دربارِ رسولِ مدنی را
বাংলা উচ্চারণ
১. গোলাপ আপনার চেহারা থেকে কোমলতার শিক্ষা নিয়েছে,
আর বুলবুলি মিষ্টি করে কথা বলতে শিখেছে আপনার সুমিষ্ট ভাষা থেকেই।
২. যেই আপনার রক্তিম দুই ঠোঁট দেখেছে, মনে মনে বলে ওঠেছে—
খোদার কসম! এ ইয়ামেনি আকিক পাথরকে কী চমৎকার ভাবেই না খোদাই করা হয়েছে!
৩. অনাদিকালের দর্জি আপনার সুনিপুণ দেহের গঠনের ওপর
দেবদারু গাছের মতো এক অনিন্দ্য সুন্দর পোশাক তৈরি করেছেন।
৪. আপনার প্রেমে ওয়াইস করনি নিজের দাঁত উৎসর্গ করেছিল,
আর আপনি তাঁর কাছে নিজের পবিত্র জুব্বা পাঠিয়েছিলেন।
৫. অসহায় এ জামীর পক্ষ থেকে মদিনা মনোয়ারায়,
রসুলের করিমের পবিত্র দরবারে সালাম পৌঁছে দিও।
বাংলা উচ্চারণ
১. গুল আয রুখাত আমুখতাহ নাযুক বাদানি রা
বুলবুল যে তু আমুখতাহ শিরিঁ সুখানি রা।
২. হার কাস কেহ লাবে লাল তুরা দিদাহ বা দিল গুফত
হাক্কা কেহ চে খুশ কান্দাহ আকীকে ইয়ামানি রা।
৩. খায়্যাতে আযল দুখতাহ বার কামাতে জিবা
দার কাদে তু ইঁ জামায়ে সারওয়ে চমানি রা।
৪. দর ইশকে তু দান্দা শিকাস্ত আস্ত বা উলফাত
তু জামাহ রাসানিদ ওয়াইসে কারানি রা।
৫. আয জামিয়ে বেচারা রাসানিদ সালামে
বার দরগাহে দরবারে রাসূলে মাদানি রা।
ইংরেজি উচ্চারণ
1. Gul az rukhat amukhtah nazuk badani ra
Bulbul ze tu amukhtah shirin sukhani ra.
2. Har kas keh lab-e-la’l tura didah ba dil guft
Haqqa keh che khush kandah aqiq-e-yamani ra.
3. Khayyat-e-azal dukhtah bar qamat-e-ziba
Dar qad-e-tu in jamah-e-sarv-e-chamani ra.
4. Dar ishq-e-tu dandan shikastah ast ba ulfat
Tu jamah rasanid Owais-e-Qarani ra.
5. Az Jami-e-bechara rasanid salame
Bar dargah e darbar e Rasul-e-Madani ra.