লিরিক
۱. ہر لحظہ جمال خود نوع دگر آرائی
شور دگر انگیزی شوق دگر افزائی
۲. پنہانی تو پیدا پیدائی تو پنہاں
ہم از ہمہ پنہانی ہم بر ہمہ پیدائی
۳. زاں سایہ کہ افگندی بر خاک گہے جلوہ
دارند ہمہ خوباں سرمایۂ زیبائی
۴. اے گشتہ عیاں ہر جا ہر جا کہ شود پیدا
گردد ز غمت شیدا صد عاشق ہرجائی
۵. جامیؔ ز دوئی بہ گسل یک روئی شود یک دل
باشد کہ کنی منزل در عالم یکتائی
বাংলা উচ্চারণ
১. প্রতিটি মুহূর্তে তুমি তোমার সৌন্দর্যকে নতুন রূপে সাজাও,
নতুন উন্মাদনা সৃষ্টি করো এবং প্রেমের আগ্রহ বাড়িয়ে দাও।
২. তুমি গোপন থেকেও প্রকাশিত, আবার প্রকাশিত হয়েও গোপন।
তুমি সবার থেকে লুকিয়ে আছো, আবার সবার মাঝেই বিরাজ করছো।
৩. তোমার সৌন্দর্যের ছায়া যে মাটিতে পড়েছে,
জগতের সমস্ত সুন্দরীরা সেখান থেকেই তাদের সৌন্দর্যের পুঁজি আহরণ করেছে।
৪. হে খোদা! তুমি সর্বত্রই প্রকাশিত। যেখানেই তোমার প্রকাশ ঘটে,
সেখানেই তোমার শত শত যাযাবর প্রেমিক ব্যাকুল হয়ে যায়।
৫. জামি, দ্বৈততা পরিহার করো, একমুখী ও একপ্রাণ হও—
যেন তুমি পরম সেই একত্ববাদের গন্তব্যে পৌঁছে যেতে পারো।
বাংলা উচ্চারণ
১. হার লেহযা জামালে খোদ নোয়ে দিগর আরা-ই
শোরে দিগর আঙ্গিযি শওকে দিগর আফযা-ই
২. পিনহানিয়ে তো পয়দা পয়দায়িয়ে তো পিনহাঁ
হাম আয হামা পিনহানি হাম বার হামা পয়দা-ই
৩. যাঁ সায়া কে আফগান্দি বার খাক গাহে জালওয়া
দারান্দ হামা খুবাঁ সারমায়ায়ে যেবা-ই
৪. এ গাশতা আয়াঁ হার জা হার জা কে শাওয়াদ পয়দা
গারদাদ যে গামাত শায়দা সদ আশিকে হারজা-ই
৫. জামি যে দুই বাগাসিল ইয়াক রুই শাওয়াদ ইয়াক দিল
বাশাদ কে কুনি মানযিল দর আলমে ইয়াকতা-ই
ইংরেজি উচ্চারণ
1. Har lahza jamal-e khod nou-e digar ara’i
Shor-e digar angizi shawq-e digar afza’i.
2. Pinhani-ye to payda payda’i-ye to pinhan
Ham az hama pinhani ham bar hama payda’i.
3. Zan saya ke afgandi bar khak gahe jalwa
Darand hama khuban sarmaya-e ziba’i.
4. Ay gashta ayan har ja har ja ke shawad payda
Gardad ze ghamat shayda sad ashiq-e harja’i.
5. Jami ze du’i ba gasil yak ru’i shawad yak dil
Bashad ke kuni manzil dar alam-e yakta’i.