۱. جہاں روشنست از جمال محمد
دلم تازہ گشت از وصال محمد
۲. بہ وصف رخش والضحا گشت نازل
چو واللیل در زلف و خال محمد
۳. خوش آں مسجد و مدرسہ و خانقاہے
کہ در وے بود قیل و قال محمد
۴. بہ صدق و صفا گشتہ ام ہمچوں جامیؔ
غلام غلامان آل محمد
۱. جہاں روشنست از جمال محمد
دلم تازہ گشت از وصال محمد
۲. بہ وصف رخش والضحا گشت نازل
چو واللیل در زلف و خال محمد
۳. خوش آں مسجد و مدرسہ و خانقاہے
کہ در وے بود قیل و قال محمد
۴. بہ صدق و صفا گشتہ ام ہمچوں جامیؔ
غلام غلامان آل محمد
১. প্রিয়নবি মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যে জগত আলোকিত,
তাঁর মোলাকাতে এ হৃদয় সজীব হয়।
২. তাঁর চেহারার প্রশংসায় ‘ওয়াদ-দুহা’ অবতীর্ণ হয়েছে,
আর তাঁর চুল ও তিলের বর্ণনায় অবতীর্ণ হয়েছে ‘ওয়াল-লাইল’।
৩. ধন্য সেই মসজিদ, সেই মাদ্রাসা এবং সেই খানকাহ,
যেখানে রসুলে খোদারই আলোচনা হয়।
৪. সত্য ও নিষ্ঠার সাথে আমি ‘জামি’
আজ রাসুলে পাকের বংশধরদের গোলামের গোলাম হয়েছি।
১. জাহাঁ রোশনাস্ আয জামালে মুহাম্মাদ
দিলম তাযাহ্ গাশ্ত আয বিসালে মুহাম্মাদ।
২. বে ওয়াসফে রোখাশ্ ওয়াদ্দুহা গাশ্ত নাযিল
চু ওয়াল্লাইলে দার যুল্ফে ওয়া খালে মুহাম্মাদ।
৩. খোশ আঁ মাসজিদ ও মাদ্রাসা ও খানকাহে
কে দর ওয়ে বুয়াদ ক্বীল ও ক্বালে মুহাম্মাদ।
৪. বা সিদক ও সাফা গাশ্তাহাম হামচুঁ জামি
গুলামে গুলামানে আলে মুহাম্মাদ।
1. Jahan roshanast az jamal-e Muhammad
Dilam tazah gasht az visal-e Muhammad.
2. Ba wasfe rukhash Wad-duha gasht nazil
Chu Wal-layl dar zulf o khal-e Muhammad.
3. Khosh an masjid o madrasah o khanqahe
Ke dar we buwad qil o qal-e Muhammad.
4. Ba sidq o safa gashtah-am hamchun Jami
Gulam-e gulaman-e al-e Muhammad.

এই কবিতাটি পারস্যের প্রখ্যাত সুফি কবি হজরত আবদুর রহমান জামী (রহ.)-এর একটি অমর নাত, যেখানে রসুলুল্লাহ (দ.)-এর প্রতি অগাধ প্রেম ও ভক্তি ফুটে উঠেছে। কবি এখানে বর্ণনা করেছেন যে, নবীজির সৌন্দর্যে সমগ্র বিশ্ব আলোকিত এবং তাঁর সান্নিধ্য মুমিনের আত্মাকে সজীব করে তোলে। দ্বিতীয় পঙক্তিতে তিনি অত্যন্ত নিপুণভাবে আল-কুরআনের উপমা ব্যবহার করে নবিজির পবিত্র চেহারাকে উজ্জ্বল প্রভাত এবং তাঁর কেশরাশিকে অন্ধকার রাতের সাথে তুলনা করেছেন। কবি সেই সব শিক্ষা প্রতিষ্ঠান বা ইবাদতখানাকে ধন্য মনে করেছেন, যেখানে দুনিয়াবি গল্পের বদলে কেবল নবীজির সুন্নাত ও আদর্শের আলোচনা হয়। কবি জামী নিজেকে প্রিয়নবির গোলাম নন; বরং প্রিয়নবির পরিবারের গোলামের গোলাম হিসেবে আখ্যায়িত করেছেন।
দিওয়ানে জামি, পৃষ্ঠা: ৫।