লিরিক
۱. ما مست و خراب از مئے معشوق الستیم
زاں مست الستیم کہ معشوق پرستیم
۲. گر خرقہ و سجادہ نباشد نبود باک
چوں با مے و معشوق بہ خلوت بہ نشستیم
۳. چہ کفر و چہ ایماں چو بہ مقصود رسیدیم
چہ صومعہ چہ دیر کہ از ایں ہمہ رستیم
۴. شیرانہ ز ملک دو جہاں پائے کشیدیم
ایں لحظہ کہ با دلبر خود دست بہ دستیم
۵. رومیؔ بہ سر راہ ملامت شد و بہ نشست
اے خلق بدانید کہ ما عاشق و مستیم
বাংলা উচ্চারণ
১.
আমি ‘আলস্ত’ এর সুরা পান করে মাতাল ও দিশেহারা;
আমি নেশায় বিভোর, কারণ আমি প্রেমাস্পদের আরাধনায় মগ্ন।
২.
যদি জুব্বা কিংবা আলখাল্লা না-ও থাকে, কোনো ক্ষতি নেই;
কারণ, আমি তো পরম প্রিয়তমের সাথে একান্ত নিভৃতে সুরা পানে বিভোর।
৩.
যখন আমি মূল লক্ষ্যে পৌঁছে গেছি, তখন কুফর বা ঈমানের মানে কী?
মন্দির কিংবা গির্জা এসবের গণ্ডি কবে পার হয়ে গেছি।
৪.
যেহেতু প্রিয়তমের হাতের ওপর হাত রেখে বসে আছি,
উভয় জগত থেকেই আমি দূরত্ব বজায় রেখেছি।
৫.
রুমি তো নিন্দার পথে চলতে চলতে এখন স্থির;
হে সৃষ্টিজগত, জেনে রেখো— আমি প্রেমিক এবং মাতাল।
বাংলা উচ্চারণ
১.
মা মাস্ত ও খারাব আয ময়ে মাশূক্বে আলাস্তীম
যাঁ মাস্তে আলাস্তীম কে মাশূক্বে পারাস্তীম।
২.
গর খিরক্বা ও সাজ্জাদা না বাশাদ নাবূদ বাক
চুঁ বা ময়ে ও মাশুক্বে বে খিলওয়াত বে নেশাস্তীম।
৩.
চে কুফর ও চে ঈমাঁ চু বা মক্বসূদ রসীদীম
চে সাওমে’আ চে দাইর কে আয ঈঁ হামাহ রাস্তীম।
৪.
শীরা’না যে মুলকে দো জাহাঁ পায়ে কাশীদিম
ঈঁ লেহজা কে বা দিলবর খোদ দাস্ত বা দাস্তীম।
৫.
রুমি বা সারে রাহে মিলামাত শোদ ও বে নেশাস্ত
এ খালক্বে বিদানীদ কে মা আশেক্ব ও মাস্তীম।
ইংরেজি উচ্চারণ
1.
Ma mast o kharab az maye mashoqe alastim
Zan maste alastim ke mashoqe parastim.
2.
Gar kherqa o sajjada na bashad nabood bak
Chun ba maye o mashoqe be khelwat be neshastim.
3.
Che kofr o che iman chu ba maqsood residim
Che sawme’a che dayr ke az in hameh rastim.
4.
Shirana ze molke do jahan paye keshidim
In lahza ke ba delbar khod dast be dastim.
5.
Rumi ba sare rahe melamat shod bbe neshast
Ey khalqe bedanid ke ma asheq o mastim.