লিরিক
۱. تو کریمی من کمینہ بردہ ام
لیکن از لطف شما پروردہ ام
۲. زندگی آمد برائے بندگی
زندگی بے بندگی شرمندگی
۳. یاد او سرمایۂ ایماں بود
ہر گدا از یاد او سلطاں بود
۴. سید و سرور محمدؐ نور جاں
مہتر و بہتر شفیع مجرماں
۵. چوں محمدؐ پاک شد از نار و دود
ہر کجا رو کرد وجہ اللہ بود
۶. شاہبازی لا مکانی جان او
رحمت اللعالمیں در شان او
۷. مہترین و بہترین انبیا
جز محمدؐ نیست در ارض و سما
۸. آں محمدؐ حامد و محمود شد
شکل عابد صورت معبود شد
۹. اولیا اللہ ہواللہ اولیا
یعنی دید پیر دید کبریا
۱۰. ہر کہ پیر ذات حق را یک نہ دید
نے مرید و نے مرید و نے مرید
۱۱. مولوی ہرگز نہ شد مولائے روم
تا غلام شمس تبریزی نہ شد
বাংলা উচ্চারণ
১. তুমি পরম করুণাময়, আর আমি অকৃতজ্ঞ,
তবুও তোমার অনুগ্রহ ও দয়াতেই বেঁচে আছি।
২. জীবন তো এসেছে বন্দেগি করার জন্য,
বন্দেগি বিহীন জীবন আসলে চরম লজ্জার।
৩. তাঁর স্মরণই ঈমানের আসল সম্পদ,
যে-কোনো ভিখারিও তাঁর স্মরণের মাধ্যমে বাদশাহ হয়ে যায়।
৪. আমাদের দলপতি এবং অধিপতি হজরত মুহাম্মদ (দ.)
আমাদের প্রাণের নুর, তিনিই গুনাহগারদের শ্রেষ্ঠ সুপারিশকারী।
৫. যেহেতু মুহাম্মদ (দ.) আগুন ও ধোঁয়া থেকে মুক্ত, পূতপবিত্র;
তিনি যেদিকেই দৃষ্টিপাত করেন, সেখানেই আল্লাহর নুর বিরাজ করে।
৬. তাঁর পবিত্র প্রাণ তো লা-মাকানি শাহবাজ পাখি,
তাঁর শানেই ঘোষিত হয়েছে ‘রাহমাতুল্লিল আলামিন’।
৭. নবীগণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ও মর্যাদাবান তিনি,
আসমান ও জমিনে তাঁর মতো আর কেউ নেই।
৮. তিনি প্রশংসাকারী, আবার তিনি প্রশংসিতও;
তিনিই উপাসক হয়ে উপাস্যের পরিচয় তুলে ধরেছেন।
৯. আল্লাহর অলিরাই আল্লাহর প্রিয়পাত্র,
অর্থাৎ পীর দর্শনই প্রভু দর্শন।
১০. যে ব্যক্তি আপন পীরকে পরম সত্যের সাথে এক করে দেখতে পায়নি;
সে প্রকৃত মুরিদ নয়, সে প্রকৃত মুরিদ নয়।
১১. রুমি ততক্ষণ পর্যন্ত রুমের মুনিব হতে পারেনি,
যতক্ষণ না শামসে তাবরিজির একনিষ্ঠ গোলাম হতে পেরেছে।
বাংলা উচ্চারণ
১. তু করিমি মান কামিনা বারদা আম
লেকিন আয লুতফে শুমা পারওয়ারদা আম
২. যিন্দেগি আমাদ বারায়ে বান্দেগি
যিন্দেগি বে-বান্দেগি শরমান্দেগি
৩. ইয়াদে উ সারমায়ায়ে ইমাঁ বুয়াদ
হার গাদা আয ইয়াদে উ সুলতাঁ বুয়াদ
৪. সাইয়্যেদ ও সারওয়ার মুহাম্মদ নূরে জাঁ
মেহতার ও বেহতার শাফিয়ে মুজরিমাঁ
৫. চু মুহাম্মদ পাক শোদ আয নার ও দুদ
হার কুজা রু কার্দ ওয়াজহুল্লাহ বুদ
৬. শাহবাযে লা-মাকানি জানে উ
রাহমাতুল্লিল আলামিন দর শানে উ
৭. মেহতারিন ও বেহতারিন আম্বিয়া
জুয মুহাম্মদ নিস্ত দর আরয ও সামা
৮. আঁ মুহাম্মদ হামিদ ও মাহমুদ শোদ
শেকলে আবিদ সুরতে মাবুদ শোদ
৯. আউলিয়া আল্লাহ হুওয়াল্লাহ আউলিয়া
ইয়ানি দিদে পীর দিদে কিবরিয়া
১০. হার কে পীর যাতে হাক রা ইয়েক না দিদ
নে মুরিদ ও নে মুরিদ ও নে মুরিদ
১১. মৌলভি হারগিয না শোদ মৌলায়ে রুম
তা গুলামে শামসে তাবরিযি না শোদ
ইংরেজি উচ্চারণ
1. Tu Karimi man kamina barda am
Lekin az lutfe shuma parwarda am.
2. Zindagi amad baraye bandagi
Zindagi be-bandagi sharmandagi.
3. Yade u sarmaya-e iman buwad
Har gada az yade u sultan buwad.
4. Sayyid-o-sarwar Muhammad nure jan
Mehtar-o-behtar shafi-e mujriman.
5. Chu Muhammad pak shod az nar-o-dud
Har kuja ru kard wajhullah bud.
6. Shahbaze la-makani jane u
Rahmatul lil alamin dar shane u.
7. Mehtarin-o-behtarin ambiya
Juz Muhammad nist dar arz o sama.
8. An Muhammad hamid-o-mahmud shod
Shekle abid surate mabud shod.
9. Awliya Allah huwallah awliya
Ya’ni deede peer deede kibriya.
10. Har ke peer zate haq ra yak na deed
Ne murid-o-ne murid-o-ne murid.
11. Maulvi hargiz na shod Maulae Rum
Ta ghulame Shamse Tabrizi na shod.