লিরিক
۱. زِ رحمت کن نظر برحالِ زارم یا رسول اللہ
غریبم ، بے نوایم، خاکسارم یا رسول الل
۲. زِ داغِ ہجر تو کہ دل فگارم یار سول اللہ
بَہارِ صد چمن در سینہ دارم یا رسول اللہ
۳. توئی تسکینِ دل، آرامِ جاں ، صبر وقرارِ من
رُخِ پُر نور بنمُا بے قرارم یا رسول اللہ
۴. توئی مولائے من، آقائے من، والی و جانِ من
توئی دانی کہ جُز تو کس ندارم یا رسول اللہ
۵. دمِ آخر نُمائی جلوۂ دیدار جاؔمی را
زِ لطف تو ہمیں امیدوارم یا رسول اللہ
বাংলা উচ্চারণ
১. হে আল্লাহর রসুল,
আমার বেহাল দশার প্রতি আপনার করুণার দৃষ্টি দিন;
আমি অসহায়, সম্বলহীন এবং ধূলিসম নগণ্য।
২. হে আল্লাহর রসুল,
আপনার বিরহের দাগে আমার হৃদয় ক্ষতবিক্ষত;
এ বুকে শত বাগানের সৌন্দর্য বিরাজমান।
৩. হে আল্লাহর রাসুল,
আপনিই আমার হৃদয়ের শান্তি, প্রাণের প্রশান্তি, আমার ধৈর্য এবং স্বস্তি;
আমি অস্থির, ব্যাকুল, একটিবার আপনার নূরানি চেহারা দেখার সুযোগ দিন।
৪. হে আল্লাহর রাসুল,
আপনিই আমার মালিক, আমার মনিব, আমার অভিভাবক এবং আমার জান;
আপনি তো জানেন যে আপনি ছাড়া আমার আর কেউ নেই।
৫. হে আল্লাহর রাসুল,
অন্তত জীবনের শেষ মুহূর্তে হলেও জামিকে আপনার দর্শনের ঝলক দেখান—
আপনার অনুগ্রহের কাছে আমার এইটুকুই আকাঙ্ক্ষা।
বাংলা উচ্চারণ
১. যে রহমত কুন নযর বর হালে যারম ইয়া রাসুলাল্লাহ
গারিবাম, বে-নাওয়ায়াম, খাকসারম ইয়া রাসুলাল্লাহ।
২. যে দাগে হিজরে তু কে দিল ফিগারম ইয়া রাসুলাল্লাহ
বাহারে সাদ চমন দর সীনাহ দারম ইয়া রাসুলাল্লাহ।
৩. তু-ই তাসকীনে দিল, আরামে জাঁ, সাবরো করারে মান
রুখে পুর নূর বে নুমা বে-করারম ইয়া রাসুলাল্লাহ।
৪. তু-ই মওলায়ে মান, আক্বায়ে মান, ওয়ালি ও জানে মান
তুই দানি কে জুয তু কাস নাদারম ইয়া রাসুলাল্লাহ।
৫. দমে আখের নুমায়ি জলওয়ায়ে দিদারে জামি রা
যে লুতফে তু হামি উম্মিদওয়ারম ইয়া রাসুলাল্লাহ।
ইংরেজি উচ্চারণ
1. Ze rahmat kun nazar bar hale zaram Ya Rasul Allah
Gharibam, be-nawayam, khaksaram Ya Rasul Allah.
2. Ze daghe hijre tu ke dil figaram Ya Rasul Allah
Bahare sad chaman dar sinah daram Ya Rasul Allah.
3. Tuyi taskine dil, arame jan, sabro qarare man
Rukhe pur nur be numa be-qararam Ya Rasul Allah.
4. Tuyi Maulaye man, Aqaye man, wali o jane man
Tuyi dani ke juz tu kas nadaram Ya Rasul Allah.
5. Dame akher numayi jalwaye didare Jami ra
Ze lutfe tu hami ummidwaram Ya Rasul Allah.