১. যে ব্যক্তি এমন বিষয়ে নিজেকে ব্যস্ত রাখে, যা তার জন্য জরুরি নয়; সে অবশ্যই সেই জরুরি বিষয় থেকে বঞ্চিত হয়ে যায়।
২. মানুষের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা আল্লাহ থেকে বিচ্ছিন্নতা ডেকে আনে।
৩. আদব হলো ফকিরদের সুন্নত এবং ধনীদের উত্তরাধিকার।
৪. তাঁকে জিজ্ঞেস করা হলো, “দোয়া কবুল না হওয়ার কারণ কী?”
তিনি উত্তর দিলেন, “হালাল উপার্জনের অভাবের কারণে!”
৪. তাঁকে ফুতুওয়াত (নৈতিক বীরত্ব) সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “ভাইদের ভুলত্রুটি ক্ষমা করে দেওয়াই ফুতুওয়াত। আর নিজের জন্য অন্যের উপর কোনো শ্রেষ্ঠত্ব কল্পনা না করা।”
৫. যখন তিনি মৃত্যুশয্যায় শায়িত ছিলেন, তখন তাঁর এক সঙ্গী বললেন, ‘আমাদের কিছু উপদেশ দিন।’ তিনি বললেন, “যে ব্যক্তি জীবনে কল্যাণকর কাজ করেছে সে তার সুফল পাবে, আর যে মন্দ কাজ করেছে সে লজ্জিত হবে।”