এই পাতায় তাসাউফের গভীর ও সূক্ষ্ম আধ্যাত্মিক পরিভাষাসমূহের একটি সমৃদ্ধ সংকলন; যেমন— ওয়াক্ত, হাল, মাকাম, ফানা-বাকা, কাবজ-বাস্ত, ওয়াহদাতুল ওজুদ, তাল্ওয়িন-তামকিন ও মুরিদ-মুরাদের মতো বহু সুফি পরিভাষা সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে, যা একজর সুফি-সাধকের আধ্যাত্মিক যাত্রার বিভিন্ন স্তর তুলে ধরে। পাশাপাশি সুফিদের সাধনার পথ কেমন, কী কী পর্যায় রয়েছে, বিভিন্ন তরিকার পরিচিতি, ইতিহাস, সংস্কৃতি এবং বিভিন্ন মনীষীদের শিক্ষা-সংক্রান্ত নিবন্ধের সমাহার রয়েছে।
এই বিভাগে বিভিন্ন সুফি তরিকার পরিচিতিমূলক নিবন্ধগুলো তুলে আনা হয়েছে। এখানে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া ও মুজাদ্দেদিয়া তরিকা-সহ বিশ্বজুড়ে বিস্তৃত বিভিন্ন তরিকার তাত্ত্বিক ভিত্তি, ইতিহাস ও আধ্যাত্মিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে, পাশাপাশি তাসাউফের মূল ধারণাও ব্যাখ্যা করা হয়েছে। প্রতিটি তরিকার প্রবর্তক, শিক্ষা ও প্রসার সংক্ষেপে তুলে ধরা হয়েছে, যা পাঠকদের সুফি ঐতিহ্যের বৈচিত্র্যময় ধারাগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়।
এই বিভাগে তাসাউফের বিভিন্ন আধ্যাত্মিক পরিভাষা ব্যাখ্যা করা হয়েছে। ওয়াক্ত, হাল, তাল্ওয়িন-তামকিন, মুহাদারা-মুকাশাফা-মুশাহাদা, মুরিদ-মুরাদ, ফানা-বাকা, কাবজ-বাস্ত, হাল-মাকাম-সহ অসংখ্য পরিভাষা এখানে সহজ ভাষায় বর্ণিত হয়েছে। প্রতিটি নিবন্ধে সাধকের আধ্যাত্মিক যাত্রার একেকটি ধাপ বা অবস্থা বিভিন্ন সুফি মনীষীর দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে, যা তাসাউফের গভীর শব্দভাণ্ডার বুঝতে আগ্রহী পাঠকদের জন্য মূল্যবান সম্পদ।
এই বিভাগে সুফি-সাধকদের অনুসৃত ও নির্দেশিত সাধনপদ্ধতি তথা তাওবাহ, মুজাহাদাহ, তাকওয়া, খওফ, রজা, তাওয়াক্কুল, শোকর, ইয়াকিন, মোরাকাবা, মোশাহাদা ইত্যাদি দিকনির্দেশনা ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে। সিরাতাল মুস্তাকিম তথা বিশুদ্ধ পথে গমনেচ্ছুক কোনো বান্দার জন্য এই পেইজ হতে পারে দিশারি। সুফিদের বাতলে দেওয়া এ-সব নির্দেশনাই হতে পারে যে-কোনো বান্দার মুক্তি এবং আল্লাহ পাবার পথ।