হজরত শিহাবুদ্দীন সোহরাওয়ার্দী (রহ.)

হজরত শিহাবুদ্দীন সোহরাওয়ার্দী (রহ.) ছিলেন একজন বিখ্যাত আলিম ও সুফি সাধক। ৫৩৯ হিজরিতে জন্মগ্রহণ করে বাগদাদে বসবাস করেন। চাচা আবু নাজিব সোহরাওয়ার্দীর কাছে ফিকহ ও তাসাউফ শেখেন। তাঁর বিখ্যাত গ্রন্থ ‘আওয়ারিফুল মাআরিফ’ সারা বিশ্বে সমাদৃত। তিনি শরিয়ত ও তরিকতের সুষম সমন্বয় ঘটিয়েছিলেন। বহু মানুষ তাঁর সান্নিধ্যে তাওবা করে আল্লাহমুখী হন। ৬৩২ হিজরিতে বাগদাদে তাঁর ইন্তেকাল হয়।