হজরত সৈয়দ আহমদ রেফায়ি (রহ.)

হজরত সৈয়দ আহমদ রেফায়ী (রহ.) ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক ও রেফায়ি তরিকার প্রতিষ্ঠাতা। হোসাইনী বংশে জন্মগ্রহণকারী এই মহান ব্যক্তিত্ব ইরাকের বাতায়িহ অঞ্চলে বেড়ে ওঠেন। তাঁর জীবন ছিল বিনয়, অনাড়ম্বরতা ও সৃষ্টির প্রতি অসীম দয়ার অনুপম দৃষ্টান্ত। কুরআন-সুন্নাহর আলোকে আত্মশুদ্ধি ও নফস দমনই ছিল তাঁর তাসাউফের মূল শিক্ষা। তিনি শাফেয়ি মাজহাবের অনুসারী ছিলেন এবং বেশকিছু গ্রন্থ রচনা করেন, যার মধ্যে ‘আল-বুরহান আল-মুয়াইয়্যাদ’ সর্বাধিক প্রসিদ্ধ। তবে তাঁর অধিকাংশ কিতাব বাগদাদে মোঙ্গল আক্রমণের সময় বিলীন হয়ে যায়। হিজরি ৫৭৮ সালে তিনি ইন্তেকাল করেন।