হজরত আহমদ ফারুকি সিরহিন্দি (রহ.)

হজরত মুজাদ্দেদে আলফে সানি (রহ.) ৯৭১ হিজরিতে ভারতের সিরহিন্দে জন্মগ্রহণ করেন। তিনি মাত্র ১৭ বছর বয়সে উচ্চতর শিক্ষা সম্পন্ন করেন। নকশবন্দিয়া তরিকার মাধ্যমে আধ্যাত্মিক সাধনায় পরিপূর্ণতা অর্জন করে উপমহাদেশে দ্বীন সংস্কারের কাজ শুরু করেন। সম্রাট জাহাঙ্গীরের রোষানলে পড়ে গোয়ালিয়র দুর্গে দুই বছর কারাবাস করলেও অটল থাকেন এবং পরবর্তীতে মুঘল দরবারে শরিয়তি আইন পুনঃপ্রতিষ্ঠায় সফল হন। তাঁর রচিত ‘মাকতুবাত শরিফ’ আজও মুসলিম বিশ্বে আলোর উৎস। ১০৩৪ হিজরিতে ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন।