هنگام آشتی ست

আমির খসরু (ইয়ামিন উদ্দিন আবুল হাসান খসরু)

লিরিক

هنگام آشتی ست بت خشمناک را
دل خوش کنیم لذت روحی فداک را

از حشم بود تا به سر ابرویش گره
من زان شکنجه ساخته بودم هلاک را

خوش وقت آنکه گفت مرا پای من ببوس
شرمنده وار بوسه زد این بنده خاک را

جانا ، مبر از بنده از این پس که بر درت
کردست پر از خون جگر صحن خاک را

بس کز برای آشی چون تو جنگجوی
آورده ام شفیع شهیدان پاک را

چند از مژه اشارت لطفم ندانی آنک
سوزن سنان بود جگر چاک چاک را

خوشنود اگر به جان شود آن دوست خسروا
عاشق به خویش ره ندهد ترس و باک را

বাংলা উচ্চারণ

১. ক্ষুব্ধ প্রিয়তমের সাথে সমঝোতা করার সময় এখন,
এসো, তাঁর চরণে প্রাণ উৎসর্গ করে মনকে আনন্দিত করি।

২. রাগের বশে যতক্ষণ তাঁর ভ্রু কুঁচকানো ছিল,
ততক্ষণ আমি সেই যন্ত্রণায় নিজেকে শেষ করে দিচ্ছিলাম।

৩. সে সময়টা কতই না সৌভাগ্যবান ছিল, যখন প্রিয়তম বলেছিল,
“আমার পদচুম্বন করো”, আর হীন এই দাস বড় বিনয়ের সাথেই তাঁর পায়ে চুম্বন করেছিল।

৪. হে প্রিয়তম, আর কখনো হীন এই দাস থেকে মুখ ফিরিয়ে নিও না,
যে তোমার দুয়ারের মাটিকে নিজের হৃদয়ের রক্তে রাঙিয়ে দিয়েছে।

৫. তোমার মতো যুদ্ধপ্রিয় প্রেমাস্পদের সাথে সমঝোতা করার জন্য
আমি পবিত্র শহীদদের সুপারিশকারী হিসেবে নিয়ে এসেছি।

৬. আর কবে তুমি আমার চোখের ইশারা বুঝতে সক্ষম হবে?
যার হৃদয় দীর্ণ বিদীর্ণ, তার জন্য তো সুঁইও বর্শার মতো।

৭. হে খসরু, বন্ধু যদি প্রাণের বিনিময়েও খুশি হয়,
তবে নিজের মনে কোনো ভয়ভীতি কিংবা দ্বিধাদ্বন্দ্বকে জায়গা দেওয়া প্রেমিকের উচিত নয়।

বাংলা উচ্চারণ

১. হেঙ্গমে আশতিস্ত বোতে খাশমনাক রা
দিল খোশ কোনিম লাজ্জতে রুহি ফেদাক রা।

২. আয হাশম বুদ তা বে সারে আবরুইয়াশ গেরেহ
মান জান শেকানজে সাখতে বুদাম হালাক রা।

৩. খোশ ওয়াকতে আনকে গোফত মারা পায়ে মান বেবুস
শারমান্দে ভার বুসে জাদ ইন বান্দেয়ে খাক রা।

৪. জানা, মাবার আজ বান্দে আজ ইন পাস কে বার দারাৎ
কারদান্ত পুর আজ খুনে জিগার সাহনে খাক রা।

৫. বাস কাজ বারায়ে আশতিয়ে চু তু জাঙ্গজুয়ি
আভারদে আম শাফিয়ে শাহিদান-এ পাক রা।

৬. চান্দ আজ মোজাহ্ এশারতে লুতফাম নাদানি আনক
সুজান সেনান বুয়াদ জিগার চাকে চাক রা।

৭. খোশনুদ আগার বে জান শাভাদ আন দুস্ত খোসরভা
আশেক বে খিশ রাহ নাদাহাদ তারসো বাক রা।

ইংরেজি উচ্চারণ

1. Hengame ashti-st bot-e khashm-nak ra
Del khosh konim lazzat-e ruhi fadak ra

2. Az hashm bud ta be sar-e abruyash gereh
Man zan shekanje sakhte budam halak ra

3. Khosh vaqt-e an-ke goft mara pay-e man be-bus
Sharmande-var buse zad in bande-ye khak ra

4. Jana, mabar az bande az in pas ke bar darat
Kardast por az khun-e jigar sahn-e khak ra

5. Bas kaz baraye ashti-ye chu tu jang-juyi
Avarde-am shafi-e shahidan-e pak rara

6. Chand az mozh-eh isharat-e lutfam nadani ank
Suzan-e senan buvad jigar chak-e chak ra

7. Khoshnud agar be jan shavad an dust Khosrova
Asheq be khish rah nadahad tars o bak ra

লিরিক

هنگام آشتی ست بت خشمناک را
دل خوش کنیم لذت روحی فداک را

از حشم بود تا به سر ابرویش گره
من زان شکنجه ساخته بودم هلاک را

خوش وقت آنکه گفت مرا پای من ببوس
شرمنده وار بوسه زد این بنده خاک را

جانا ، مبر از بنده از این پس که بر درت
کردست پر از خون جگر صحن خاک را

بس کز برای آشی چون تو جنگجوی
آورده ام شفیع شهیدان پاک را

چند از مژه اشارت لطفم ندانی آنک
سوزن سنان بود جگر چاک چاک را

خوشنود اگر به جان شود آن دوست خسروا
عاشق به خویش ره ندهد ترس و باک را

বাংলা অনুবাদ

১. ক্ষুব্ধ প্রিয়তমের সাথে সমঝোতা করার সময় এখন,
এসো, তাঁর চরণে প্রাণ উৎসর্গ করে মনকে আনন্দিত করি।

২. রাগের বশে যতক্ষণ তাঁর ভ্রু কুঁচকানো ছিল,
ততক্ষণ আমি সেই যন্ত্রণায় নিজেকে শেষ করে দিচ্ছিলাম।

৩. সে সময়টা কতই না সৌভাগ্যবান ছিল, যখন প্রিয়তম বলেছিল,
“আমার পদচুম্বন করো”, আর হীন এই দাস বড় বিনয়ের সাথেই তাঁর পায়ে চুম্বন করেছিল।

৪. হে প্রিয়তম, আর কখনো হীন এই দাস থেকে মুখ ফিরিয়ে নিও না,
যে তোমার দুয়ারের মাটিকে নিজের হৃদয়ের রক্তে রাঙিয়ে দিয়েছে।

৫. তোমার মতো যুদ্ধপ্রিয় প্রেমাস্পদের সাথে সমঝোতা করার জন্য
আমি পবিত্র শহীদদের সুপারিশকারী হিসেবে নিয়ে এসেছি।

৬. আর কবে তুমি আমার চোখের ইশারা বুঝতে সক্ষম হবে?
যার হৃদয় দীর্ণ বিদীর্ণ, তার জন্য তো সুঁইও বর্শার মতো।

৭. হে খসরু, বন্ধু যদি প্রাণের বিনিময়েও খুশি হয়,
তবে নিজের মনে কোনো ভয়ভীতি কিংবা দ্বিধাদ্বন্দ্বকে জায়গা দেওয়া প্রেমিকের উচিত নয়।

বাংলা উচ্চারণ

১. হেঙ্গমে আশতিস্ত বোতে খাশমনাক রা
দিল খোশ কোনিম লাজ্জতে রুহি ফেদাক রা।

২. আয হাশম বুদ তা বে সারে আবরুইয়াশ গেরেহ
মান জান শেকানজে সাখতে বুদাম হালাক রা।

৩. খোশ ওয়াকতে আনকে গোফত মারা পায়ে মান বেবুস
শারমান্দে ভার বুসে জাদ ইন বান্দেয়ে খাক রা।

৪. জানা, মাবার আজ বান্দে আজ ইন পাস কে বার দারাৎ
কারদান্ত পুর আজ খুনে জিগার সাহনে খাক রা।

৫. বাস কাজ বারায়ে আশতিয়ে চু তু জাঙ্গজুয়ি
আভারদে আম শাফিয়ে শাহিদান-এ পাক রা।

৬. চান্দ আজ মোজাহ্ এশারতে লুতফাম নাদানি আনক
সুজান সেনান বুয়াদ জিগার চাকে চাক রা।

৭. খোশনুদ আগার বে জান শাভাদ আন দুস্ত খোসরভা
আশেক বে খিশ রাহ নাদাহাদ তারসো বাক রা।

ইংরেজি উচ্চারণ:

1. Hengame ashti-st bot-e khashm-nak ra
Del khosh konim lazzat-e ruhi fadak ra

2. Az hashm bud ta be sar-e abruyash gereh
Man zan shekanje sakhte budam halak ra

3. Khosh vaqt-e an-ke goft mara pay-e man be-bus
Sharmande-var buse zad in bande-ye khak ra

4. Jana, mabar az bande az in pas ke bar darat
Kardast por az khun-e jigar sahn-e khak ra

5. Bas kaz baraye ashti-ye chu tu jang-juyi
Avarde-am shafi-e shahidan-e pak rara

6. Chand az mozh-eh isharat-e lutfam nadani ank
Suzan-e senan buvad jigar chak-e chak ra

7. Khoshnud agar be jan shavad an dust Khosrova
Asheq be khish rah nadahad tars o bak ra

মূলভাব

লেখক গজলে কবি তাঁর ক্ষুব্ধ প্রেমাস্পদের সাথে সমঝোতার এক আকুল চিত্র এঁকেছেন, যেখানে প্রেমাস্পদের ক্রোধ প্রেমিকের জন্য অসহনীয় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। যখন সে অনুগ্রহ করে নিজের পদচুম্বনের আদেশ দেন, তখন প্রেমিক সমস্ত অহংকার বিসর্জন দিয়ে অত্যন্ত বিনয়ের সাথে তা গ্রহণ করে, কারণ প্রেমিকের কাছে প্রিয়তমের সন্তুষ্টিই পরম প্রাপ্তি। কবি নিজের ত্যাগের গভীরতা বোঝাতে বলেছেন যে, তিনি প্রেমাস্পদের দুয়ারের মাটি অব্দি নিজের হৃদয়ের রক্তে রাঙিয়েছেন। প্রকৃত প্রেমিক তাঁর প্রিয়তমের খুশির জন্য নিজের জীবন বিসর্জন দিতেও দ্বিধাবোধ করে না এবং এই পথে কোনো ভয় বা সংশয় তাঁর হৃদয়ে জায়গা পায় না।

উৎস: কুল্লিয়াতে গজলিয়াতে খসরু (১ম খন্ড)
সম্পাদক, ইকবাল সালাহ উদ্দীন
গজল নং ৪২, ২৬৫-২৬৬ পৃষ্ঠা।

ভিডিও