چوں شد آں حلاجؔ

হজরত ফরিদ উদ্দিন আত্তার (রহ.)

লিরিক

(۱) چوں شد آں حلاجؔ بردار آں زماں
جز انا الحق می‌ نہ رفتش بر زباں

(۲) چوں زبانِ او ہمی نشناختند
چار دست و پایِ او انداختند

(۳) زرد شد چوں ریخت از وی خونبسی
سرخ کی ماند در آن حالت کسی

(۴) زود در مالید آن خورشیدِ راہ
دستِ ببریده بہ رویِ همچو ماہ

(۵) گفت: چوں گلگونۂ مرد است خون
رویِ خود گلگونہ تر کردم کنون

(۶) تا نباشم زرد در چشمِ کسی
سرخ روئی باشدم اینجا بسی

(۷) ہر کہ را من زرد آیم در نظر
ظن بَرد کاینجا بترسیدم مگر

(۸) چوں مرا از ترس یکسر موی نیست
جز چنین گلگونہ اینجا روی نیست

(۹) مردِ خونی چوں نہد سر سویِ دار
شیر مردیش این زمان آید بکار

(۱۰) چوں جہانم حلقۂ میمی بود
کی چنین جائی مرا بیمی بود؟

(۱۱) ہر کہ را با اژدہایِ ہفت سر
در تموز افتاد دایم خفت و خور

(۱۲) این چنین بازیش بسیار اوفتد
کمترین چیزش سرِ دار اوفتد

বাংলা উচ্চারণ

(১) যে মুহূর্তে হাল্লাজকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়া হচ্ছিল, তাঁর মুখে একটাই আওয়াজ ছিল, আনাল হক, আমিই সত্য।

(২) যেহেতু তাদের কেউ `আনাল হক’ এর মর্ম বুঝল না, হাল্লাজের হাত পা কেটে দেওয়া হলো।

(৩) অজস্র রক্তক্ষরণের ফলে তাঁর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। হবেই তো, এমন পরিস্থিতিতে কার চেহারাই বা সতেজ দেখায়?

(৪) অতঃপর, সত্যপথের এ সূর্য, রক্তাক্ত হাতের অগ্রভাগ তাঁর চাঁদের মতো চেহারায় মালিশ করে চেহারা লাল করে দিল।

(৫) বলল, পুরুষের রূপচর্চার উপকরণ যেহেতু রক্ত, আমি রক্ত মেখেই আমার চেহারা রঙিন করে নিলাম।

(৬) যাতে আমাকে দেখতে ফ্যাকাশে না লাগে, চেহারাটা টুকটুকে লাল দেখায়।

(৭) যদি কেউ আমার বিবর্ণ চেহারা দেখে ফেলে, সে মনে করবে, আমি ভীতসন্ত্রস্ত।

(৮) যেহেতু আমার অন্তরে ভয়ভীতির লেশমাত্র নেই, চেহারা লাল করা ছাড়া আর কিছু করারও নেই।

(৯) বাহাদুর যখন রক্ত দিতে তৎপর হয়, শূলে চড়তে উৎসুক হয়, এমন সময় কেবল বাহাদুরিই তাঁর কাজে আসে।

(১০) দুনিয়া তো আমার কাছে একটা মিম হরফের মতো ক্ষুদ্র এবং সংকীর্ণ, আমি কেন ভীতসন্ত্রস্ত হবো?

(১১) যার ওঠাবসা সাত মাথাওয়ালা অজগরের সাথে, কাঠফাটা রোদে যে জীবনযাপন করে।

(১২) এমন খেল তামাশা তাঁর সাথে হরহামেশাই ঘটে, শূলে চড়া তো বরং সব চাইতে সহজ।

বাংলা উচ্চারণ

(১) চুঁ শদ আঁ হাল্লাজ বর দার আঁ জমান
জুজ ‘আনা আল-হক্ক’ মী ন-রফতশ বর জবান।

(২) চুঁ জবানে ও হমি নশনাখতন্দ
চার দাস্ত ও পায়ে ও আন্দাখতন্দ।

(৩) জর্দ শদ চুঁ রিখত আয অয় খুঁনবসি
সুরখ কি মানদ দর আঁ হালত কসি।

(৪) জুদ দর মালীদ আঁ খোরশীদে রাহ
দস্তে বুবরীদহ বারুয়ে হামচু মাহ।

(৫) গুফত: চুঁ গুলগুনাহে মর্দ আস্ত খঁ
রুয়ে খোদ গুলগুনাহ তর করদম কুনুঁ।

(৬) তা নবাশম জর্দ দর চশমে কসি
সুরখ রূয়ি বাশদম ইঁজা বসি।

(৭) হর কেহ রা মন জর্দ আয়েম দর নজর
জন বরদ কাঁজা বতর্সিদম মগর।

(৮) চুঁ মরা আয তর্স একসর মুয়ে নীস্ত
জুজ চুনীঁ গুলগুনাহ ইঁজা রুয়ে নীস্ত।

(৯) মর্দে খুনি চুঁ নহদ সর সুয়ে দার
শেরে মর্দিশ ইঁ জমান আয়েদ ব-কার।

(১০) চুঁ জহানম হালকাহ-এ মীমে বুয়াদ
কয় চুনীঁ জায়ি মরা বীমে বুয়াদ?

(১১) হর কেহ রা বা অজদহায়ে হফত-সর
দর তমুজ উফতাদ দায়িম খুফত ও খোর।

(১২) ইঁ চুনিঁ বাজি শ বিসয়ার উফতাদ
কমতরীঁ চিজশ সিরে দার উফতাদ।

ইংরেজি উচ্চারণ

English Pronunciation

(1) shud aan Hallaj bar daar aan zamaan
Juz “Ana al-Haq” mee na raftash bar zabaan

(2) Chon zabaan-e-o hami nashnaakhtand
Chaar dast o paay-e-o andaakhtand

(3) Zard shud chon reekht az vay khoon-e-basi
Surkh ki maand dar aan haalat kasi

(4) Zood dar maaleed aan khursheed-e-raah
Dast-e-bubreedah ba ruy-e-humchu maah

(5) Guft: Chon gulgoonah-e-mard ast khoon
Ruy-e-khod gulgoonah-tar kardam kunoon

(6) Taa nabaasham zard dar chashm-e-kasi
Surkh-ruyi baashadam eenja basi

(7 Har ke raa man zard aayam dar nazar
Zann barad kaanja batarseedam magar

(8) Chon maraa az tars yaksar moy neest
Juz chuneen gulgoonah eenja ruy neest

(9) Mard-e-khooni chon nahad sar suy-e-daar
Sher-mardeesh een zamaan aayad bakaar

(10) Chon jahaanam halqah-e-meem-e-buvad
Kay chuneen jaayi maraa beeme buvad?

(11) Har ke raa baa azhdaha-ye-haft-sar
Dar tammuz uftaad daayim khuft o khor

(12) Een chuneen baazeesh baisyaar uftad
Kamtareen cheezash sar-e-daar uftad

লিরিক

(۱) چوں شد آں حلاجؔ بردار آں زماں
جز انا الحق می‌ نہ رفتش بر زباں

(۲) چوں زبانِ او ہمی نشناختند
چار دست و پایِ او انداختند

(۳) زرد شد چوں ریخت از وی خونبسی
سرخ کی ماند در آن حالت کسی

(۴) زود در مالید آن خورشیدِ راہ
دستِ ببریده بہ رویِ همچو ماہ

(۵) گفت: چوں گلگونۂ مرد است خون
رویِ خود گلگونہ تر کردم کنون

(۶) تا نباشم زرد در چشمِ کسی
سرخ روئی باشدم اینجا بسی

(۷) ہر کہ را من زرد آیم در نظر
ظن بَرد کاینجا بترسیدم مگر

(۸) چوں مرا از ترس یکسر موی نیست
جز چنین گلگونہ اینجا روی نیست

(۹) مردِ خونی چوں نہد سر سویِ دار
شیر مردیش این زمان آید بکار

(۱۰) چوں جہانم حلقۂ میمی بود
کی چنین جائی مرا بیمی بود؟

(۱۱) ہر کہ را با اژدہایِ ہفت سر
در تموز افتاد دایم خفت و خور

(۱۲) این چنین بازیش بسیار اوفتد
کمترین چیزش سرِ دار اوفتد

বাংলা অনুবাদ

(১) যে মুহূর্তে হাল্লাজকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়া হচ্ছিল, তাঁর মুখে একটাই আওয়াজ ছিল, আনাল হক, আমিই সত্য।

(২) যেহেতু তাদের কেউ `আনাল হক’ এর মর্ম বুঝল না, হাল্লাজের হাত পা কেটে দেওয়া হলো।

(৩) অজস্র রক্তক্ষরণের ফলে তাঁর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। হবেই তো, এমন পরিস্থিতিতে কার চেহারাই বা সতেজ দেখায়?

(৪) অতঃপর, সত্যপথের এ সূর্য, রক্তাক্ত হাতের অগ্রভাগ তাঁর চাঁদের মতো চেহারায় মালিশ করে চেহারা লাল করে দিল।

(৫) বলল, পুরুষের রূপচর্চার উপকরণ যেহেতু রক্ত, আমি রক্ত মেখেই আমার চেহারা রঙিন করে নিলাম।

(৬) যাতে আমাকে দেখতে ফ্যাকাশে না লাগে, চেহারাটা টুকটুকে লাল দেখায়।

(৭) যদি কেউ আমার বিবর্ণ চেহারা দেখে ফেলে, সে মনে করবে, আমি ভীতসন্ত্রস্ত।

(৮) যেহেতু আমার অন্তরে ভয়ভীতির লেশমাত্র নেই, চেহারা লাল করা ছাড়া আর কিছু করারও নেই।

(৯) বাহাদুর যখন রক্ত দিতে তৎপর হয়, শূলে চড়তে উৎসুক হয়, এমন সময় কেবল বাহাদুরিই তাঁর কাজে আসে।

(১০) দুনিয়া তো আমার কাছে একটা মিম হরফের মতো ক্ষুদ্র এবং সংকীর্ণ, আমি কেন ভীতসন্ত্রস্ত হবো?

(১১) যার ওঠাবসা সাত মাথাওয়ালা অজগরের সাথে, কাঠফাটা রোদে যে জীবনযাপন করে।

(১২) এমন খেল তামাশা তাঁর সাথে হরহামেশাই ঘটে, শূলে চড়া তো বরং সব চাইতে সহজ।

বাংলা উচ্চারণ

(১) চুঁ শদ আঁ হাল্লাজ বর দার আঁ জমান
জুজ ‘আনা আল-হক্ক’ মী ন-রফতশ বর জবান।

(২) চুঁ জবানে ও হমি নশনাখতন্দ
চার দাস্ত ও পায়ে ও আন্দাখতন্দ।

(৩) জর্দ শদ চুঁ রিখত আয অয় খুঁনবসি
সুরখ কি মানদ দর আঁ হালত কসি।

(৪) জুদ দর মালীদ আঁ খোরশীদে রাহ
দস্তে বুবরীদহ বারুয়ে হামচু মাহ।

(৫) গুফত: চুঁ গুলগুনাহে মর্দ আস্ত খঁ
রুয়ে খোদ গুলগুনাহ তর করদম কুনুঁ।

(৬) তা নবাশম জর্দ দর চশমে কসি
সুরখ রূয়ি বাশদম ইঁজা বসি।

(৭) হর কেহ রা মন জর্দ আয়েম দর নজর
জন বরদ কাঁজা বতর্সিদম মগর।

(৮) চুঁ মরা আয তর্স একসর মুয়ে নীস্ত
জুজ চুনীঁ গুলগুনাহ ইঁজা রুয়ে নীস্ত।

(৯) মর্দে খুনি চুঁ নহদ সর সুয়ে দার
শেরে মর্দিশ ইঁ জমান আয়েদ ব-কার।

(১০) চুঁ জহানম হালকাহ-এ মীমে বুয়াদ
কয় চুনীঁ জায়ি মরা বীমে বুয়াদ?

(১১) হর কেহ রা বা অজদহায়ে হফত-সর
দর তমুজ উফতাদ দায়িম খুফত ও খোর।

(১২) ইঁ চুনিঁ বাজি শ বিসয়ার উফতাদ
কমতরীঁ চিজশ সিরে দার উফতাদ।

ইংরেজি উচ্চারণ:

English Pronunciation

(1) shud aan Hallaj bar daar aan zamaan
Juz “Ana al-Haq” mee na raftash bar zabaan

(2) Chon zabaan-e-o hami nashnaakhtand
Chaar dast o paay-e-o andaakhtand

(3) Zard shud chon reekht az vay khoon-e-basi
Surkh ki maand dar aan haalat kasi

(4) Zood dar maaleed aan khursheed-e-raah
Dast-e-bubreedah ba ruy-e-humchu maah

(5) Guft: Chon gulgoonah-e-mard ast khoon
Ruy-e-khod gulgoonah-tar kardam kunoon

(6) Taa nabaasham zard dar chashm-e-kasi
Surkh-ruyi baashadam eenja basi

(7 Har ke raa man zard aayam dar nazar
Zann barad kaanja batarseedam magar

(8) Chon maraa az tars yaksar moy neest
Juz chuneen gulgoonah eenja ruy neest

(9) Mard-e-khooni chon nahad sar suy-e-daar
Sher-mardeesh een zamaan aayad bakaar

(10) Chon jahaanam halqah-e-meem-e-buvad
Kay chuneen jaayi maraa beeme buvad?

(11) Har ke raa baa azhdaha-ye-haft-sar
Dar tammuz uftaad daayim khuft o khor

(12) Een chuneen baazeesh baisyaar uftad
Kamtareen cheezash sar-e-daar uftad

মূলভাব

বাহ্যিকভাবে যা কিছু যেমন শোনায় তেমন, যা কিছু যেমন দেখায় তেমন নাও হতে পারে। উপস্থিত জনতা হজরত মানসুর হাল্লাজের “আনাল হক” এর মর্ম বুঝেনি, বুঝার চেষ্টাও করেনি। শূলে চড়িয়েছে হজরতকে। শূলে চড়ানোর আগে হাত-পাও কেটে দিয়েছে। তারপরও তারা খোদার এ প্রিয় বান্দাকে সামান্য ভীতসন্ত্রস্ত করতে পারেনি, এক কদম মঞ্জিলে মকসুদ থেকে সরাতে পারেনি। বান্দা যখন “ফানা ফিল্লাহ” হয়ে যায়, আল্লাহর জন্য নিজের সমস্ত কিছু নিশ্চিহ্ন করে দেয়, তখন তাঁর ভেতরে আমি বলতে আর কিছু থাকে না; তাঁর ধ্যান, জ্ঞান, তনুমনজুড়ে কেবল আল্লাহ।

উৎস :
১. মানতিকুত তাইর (ফারসি) ৮৩ পৃষ্ঠা।
২. হেকায়তে ফরিদ উদ্দিন আত্তার, কৃত হাকিম মতিউর রহমান নকশবন্দি, ১৯২-১৯৩ পৃষ্ঠা।

ভিডিও