লিরিক
۱. ہرلحظہ ہے مومن کي نئي شان، نئي آن
گفتار ميں، کردار ميں، اللہ کي برہان!
۲. قہاري و غفاري و قدوسي و جبروت
يہ چار عناصر ہوں تو بنتا ہے مسلمان
۳. ہمسايہء جبريل اميں بندئہ خاکي
ہے اس کا نشيمن نہ بخارا نہ بدخشان
۴. يہ راز کسي کو نہيں معلوم کہ مومن
قاري نظر آتا ہے ، حقيقت ميں ہے قرآن!
۵. قدرت کے مقاصد کا عيار اس کے ارادے
دنيا ميں بھي ميزان، قيامت ميں بھي ميزان
۶. جس سے جگر لالہ ميں ٹھنڈک ہو، وہ شبنم
درياؤں کے دل جس سے دہل جائيں، وہ طوفان
۷. فطرت کا سرود ازلي اس کے شب و روز
آہنگ ميں يکتا صفت سورئہ رحمن
۸. بنتے ہيں مري کارگہ فکر ميں انجم
لے اپنے مقدر کے ستارے کو تو پہچان
বাংলা উচ্চারণ
১. প্রতিটি মুহূর্তে মুমিনের মাঝে প্রকাশ পায় নতুন এক মহিমা, নতুন এক মর্যাদা;
তাঁর কথা এবং তাঁর চরিত্রে ফুটে ওঠে আল্লাহর অস্তিত্বের জ্বলন্ত প্রমাণ!
২. কঠোরতা, ক্ষমাশীলতা, পবিত্রতা এবং অসীম শক্তি—
এই চারটি বৈশিষ্ট্য যার মাঝে বিদ্যমান সেই মুসলমান।
৩. খাঁটি মাটির মানুষ তো জিবরাঈল আমিনের প্রতিবেশী;
তাঁর ঠিকানা বুখারা কিংবা বদখশান কোথাও সীমাবদ্ধ নয়।
৪. এই রহস্য তো কারো জানে নেই যে, বাহ্যিকভাবে কেবল কুরআনের পাঠক মনে হলেও,
বাস্তবে খোদার প্রকৃত বান্দা নিজেই দীপ্যমান ‘কুরআন’!
৫. কুদরতের সকল উদ্দেশ্যের কষ্টিপাথর হলো মুমিন বান্দার প্রতিটি সংকল্প;
সে দুনিয়াতেও সত্য-মিথ্যার মানদণ্ড, আবার কিয়ামতেও সত্য-মিথ্যার মানদণ্ড।
৬. শিশির তো তা-ই, যা লাল টিউলিপ ফুলের হৃদয়ে প্রশান্তি ও শীতলতা আনে;
আর সেটাই তো তুফান— যার প্রতাপে নদ-নদীর বুকও কেঁপে ওঠে।
৭. তাঁর দিন এবং রাতগুলো প্রকৃতির সেই চিরন্তন সুরের মতো,
ছন্দ ও মাধুর্যের দিক থেকে সে যেন অবিকল সুরা আর-রহমান।
৮. আমার চিন্তার কারখানায় নতুন নতুন নক্ষত্র জন্ম নিচ্ছে,
এর মাঝে তুমি তোমার ভাগ্যের নক্ষত্র কোনটি তা চিনে নাও।
বাংলা উচ্চারণ
১. হার লেহযা হ্যায় মোমিন কি নায়ি শান, নায়ি আন
গুফতার মেঁ, কিরদার মেঁ, আল্লাহ কি বুরহান।
২. কাহ্হারি ও গাফ্ফারি ও কুদ্দুসি ও জবরুত
ইয়ে চার আনাছির হো তো বনতা হ্যায় মুসলমান।
৩. হামসায়ায়ে জিবরিলে আমিঁ বান্দায়ে খাকি
হ্যায় ইসকা নশেমন না বুখারা না বদখশান।
৪. ইয়ে রাজ কিসি কো নেহি মালুম কেহ মোমিন
ক্বারি নজর আতা হ্যায়, হাকিকত মেঁ হ্যায় কুরআন!
৫. কুদরত কে মাক্বাছিদ কা আইয়ার উসকে ইরাদে
দুনিয়া মেঁ ভি মিযান, কায়ামত মেঁ ভি মিযান।
৬. জিস সে জিগরে লালা মেঁ ঠান্ডাক হো, ওহ শবনম
দরিয়াওঁ কে দিল জিস ছে দহল জায়ে ওহ তুফান।
৭. ফিতরাত কা সুরুদে আযলি উসকে শব ও রোজ
আহাংগ মেঁ ইয়াকতা সিফাতে সুরায়ে রহমান।
৮. বনতে হ্যায় মেরি কারগাহে ফিকর মেঁ আনজুম
লে আপনে মুকাদ্দার কে সিতারে কো তু পেহচান।
ইংরেজি উচ্চারণ
1. Har-lahza hai momin ki nayi shan, nayi aan
Guftar mein, kirdar mein, Allah ki burhan!
2. Qahhari-o-ghaffari-o-quddusi-o-jabarut
Yeh char anasir ho to banta hai Musalman.
3. Hamsaya-e-Jibril-e-Amin banda-e-khaki
Hai iska nashiman na Bukhara na Badakhshan.
4. Yeh raz kisi ko nahin malum keh momin
Qari nazar aata hai, haqiqat mein hai Quran!
5. Qudrat ke maqasid ka ayyar uske irade
Duniya mein bhi mizan, qayamat mein bhi mizan.
6. Jis se jigar-e-lala mein thandak ho, woh shabnam
Daryon ke dil jis se dahal jayen, woh tufan.
7. Fitrat ka surud-e-azali uske shab-o-roz
Aahang mein yukta sifat-e-Surah-e-Rahman.
8. Bante hain meri kargah-e-fikr mein anjum
Le apne muqaddar ke sitare ko tu pehchan.