হজরত ওয়াইস আল-কারনি (রহ.)

ওয়াইস ইবনে আমির আল-কারনি ছিলেন ‘খায়রুত তাবেয়িন’ উপাধিপ্রাপ্ত একজন মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব। মায়ের সেবায় রত থাকার কারণে নবীজির সাক্ষাৎ পাননি, তবু নবীজি তাঁকে শ্রেষ্ঠ তাবেয়ি বলে আখ্যায়িত করেন। তিনি ছিলেন দুনিয়াবিমুখ, দানশীল ও ইবাদতগুজার। হজরত ওমর ও আলী (রা.) তাঁর কাছে দোয়া প্রার্থনা করেন। সিফফিনের যুদ্ধে শহীদ হন বলে মত আছে। তাঁর জীবন ইমান ও আত্মত্যাগের অনন্য আদর্শ।